ভারতের অন্যতম শীর্ষস্থানীয় মিউচুয়াল ফান্ড হাউস এইচডিএফসি মিউচুয়াল ফান্ড দেশের বিভিন্ন অঞ্চলে ২৫টি নতুন শাখা চালু করেছে। এর ফলে দেশে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আরও সহজ হতে পারবে। নতুন চালু হওয়া ব্যবসায়িক কেন্দ্রগুলি মূলত ভারতপুর, ভুসাভাল, বরাচ্ছা, বোপাল, ওয়াকাদ, চিত্তরগড়, জলনা, আজমগঢ়, পুর্ণিয়া, সীতাপুর, বস্তি, আড়া, বদলাপুর, কাশিপুর, ফিরোজপুর, বারাসাত, বহরমপুর (মুর্শিদাবাদ), বোলপুর, কোল্লাম, খাম্মাম, হোসুর, হাসান, নাগেরকোইল, বিজয়নগরম ও তাঞ্জাভুর শহরে অবস্থিত। এর ফলে কোম্পানির মোট নেটওয়ার্ক ২৫০টিরও বেশি শাখায় উন্নীত হয়েছে।
নতুন নতুন শাখা খোলার হল শহর ও আধা-শহর এলাকার বাসিন্দাদের কাছে আর্থিক পরিষেবা পৌঁছানো, বিশেষ করে ছোট শহরগুলি ও নতুন অর্থনৈতিক কেন্দ্রগুলিতে। এইচডিএফসি মিউচুয়াল ফান্ড এর মাধ্যমে সহজলভ্যতা বাড়িয়ে আর্থিক সচেতনতা বৃদ্ধি ও পিছিয়ে থাকা এলাকাগুলিতে বিনিয়োগের সুযোগ প্রদান করতে চাচ্ছে। এই উদ্যোগ সেবি-র (SEBI) আর্থিক অন্তর্ভুক্তির (ফিনান্সিয়াল ইনক্লুসিভিটি) উদ্যোগের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
প্রতিটি ভারতীয়ের জন্য সম্পদ সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য, একথা উল্লেখ করে এইচডিএফসি এএমসি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও নবনীত মুনোট জানিয়েছেন, এই নতুন শাখাগুলির সংযোজন তাদের উদ্দেশ্যর প্রতি অটল অঙ্গীকারের প্রতিফলন, যা স্থানীয় চাহিদার সঙ্গে সঠিক বিনিয়োগের সুযোগকে সংযুক্ত করছে। এই উদ্যোগটি এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের ভূমিকাকে ভারতের আর্থিক পরিসরে একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী হিসেবে শক্তিশালী করছে, যা সকলকে দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে অংশগ্রহণের ক্ষমতা প্রদান করছে।
