স্বাস্থ্যকর খাবারের সঙ্গে ওজন রাখুন নিয়ন্ত্রণে: ডঃ রোহিনী পাটিল

দুটো বড় মিলের মাঝে হঠাৎ খিদে পাওয়া বা অন্য কোনও খাবারের ক্রেভিং সর্বদাই আমাদের ওয়েট ম্যানেজমেন্টে সমস্যা তৈরি করে। অস্বাস্থ্যকর খাবারের প্রতি ক্রেভিং  ওজন হ্রাসে বাধা দেয়। তাই এমবিবিএস এবং নিউট্রিশনিস্ট ডঃ রোহিনী পাতিল নিয়ন্ত্রিত পরিমাণে অ্যালমন্ড, ফল বা শাকসবজির মতো পুষ্টিকর খাবারকে স্ন্যাকিং হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। যা কেবল খিদে নিয়ন্ত্রণ করে না বরং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে আপনাকে উজ্জীবিত এবং তৃপ্ত রাখে।

সেরা ৫টি স্বাস্থ্যকর খাবারের বিকল্পে থাকছে এক মুঠো অ্যালমন্ড বা স্প্রাউটস ভেলের মতো সুস্বাদু খাবার। প্রোটিন, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ই সহ ১৫টি প্রয়োজনীয় পুষ্টিগুণ সমৃদ্ধ অ্যালমন্ড একটি পুষ্টিকর খাবার যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। আরেকটি বিকল্প হল মুগ ডাল চিল্লা। এই প্রোটিন সমৃদ্ধ খাবারটি মুগের ডাল দিয়ে তৈরি এবং তেল ছাড়াই রান্না করা যায়। পালং শাক এবং টমেটোর মতো সবজি যোগ করলে এর পুষ্টিগুণ বৃদ্ধি পায়।স্প্রাউটস ভেল হল অঙ্কুরিত মুগ এবং চানা (ছোলা) দিয়ে তৈরি একটি মুচমুচে এবং টক জাতীয় খাবার। এই স্প্রাউটস ভেল ফাইবার, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, যা ওজন নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত খাবার।

এছাড়া পনির কিউব সহ শসার সালাদ একটি সতেজ এবং প্রোটিন সমৃদ্ধ খাবার হিসেবে বেছে নিতে পারেন, যা পেশীর রক্ষণাবেক্ষণে সহায়তা করে।একটি সুবিধাজনক এবং পুষ্টিকর খাবার হল ভাজা ছোলা। যাতে রয়েছে প্রোটিন, ফাইবার এবং আয়রন, ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টিগুণ। আপনার খাদ্যতালিকায় এই স্বাস্থ্যকর খাবারের বিকল্পগুলি অন্তর্ভুক্ত করে, আপনি সহজেই ওজন কমানোর লক্ষ্য পূরণ করতে পারবেন।