শিক্ষার্থীদের সুবিধার্থে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। যা শেষ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এই পরীক্ষায় রাজ্যজুড়ে বসবে ৯ লক্ষ ৭১ হাজার ছাত্র-ছাত্রী। সকল মাধ্যমিক ছাত্র-ছাত্রীর জন্য সব রকমের সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাশাপাশি এই পরীক্ষার জন্য বাস থেকে শুরু করে পরিবহনের ওপরও রাখা হয়েছে যথেষ্ট ব্যবস্থা। পাশাপাশি এই পরীক্ষার জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। পুলিশের তরফে চালু করা হেল্পলাইন নম্বর- ৯৪৩২৬১০০৩৯, মধ্যশিক্ষা পর্ষদের চালু করা কন্ট্রোল রুমের নম্বর- ০৩৩২৩২১৩৮১৩।

অ্যাডমিট কার্ড বা অন্য কোনও নথি বাড়িতে ফেলে এলে পরীক্ষার্থীকে সবরকমের সাহায্য করবে পুলিশ। পরীক্ষা শুরু হওয়ার আর কিছুক্ষণ আগে দাওয়া থাকলেও গার্ড দেওয়ার নিয়ে পর্ষদের তরফ থেকে এখনো সংশয় কাটেনি। কারণ রাজ্যে জুড়ে বিএলও হিসেবে কাজ করছেন কয়েক হাজার শিক্ষক।