হিরো মোটকর্প নিয়ে এলো গ্ল্যামার এক্স ইন্টিগ্রেটেড-এবিএস

হিরো মোটোকর্প ভারতের বাজারে তাদের নতুন এবং অত্যন্ত প্রতীক্ষিত Glamour X Integrated-ABS ভেরিয়েন্ট লঞ্চ করেছে। ১২৫ সিসি সেগমেন্টে এটিই প্রথম মোটরসাইকেল, যা সিঙ্গেল-চ্যানেল এবিএস এবং ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম বা আইবিএস-এর সমন্বয়ে বাজারে এসেছে। নতুন এই সংযোজন বাইকের ব্রেকিং কার্যক্ষমতা ও স্থিতিশীলতা বহুগুণ বাড়িয়ে দেয়, যা রাইডারদের জন্য সম্পূর্ণ নিরাপদ যাত্রা নিশ্চিত করে।

বাইকটির কার্যক্ষমতা বৃদ্ধির জন্য এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী Sprint-EBT ইঞ্জিন, যা ৮২৫০ আরপিএম-এ ১১.৪ বিএইচপি (৮.৫ কিলোওয়াট) শক্তি উৎপন্ন করতে সক্ষম। চালকদের সুবিধার জন্য এতে তিনটি ভিন্ন রাইড মোড ‘ইকো, রোড এবং পাওয়ার’ দেওয়া হয়েছে। এছাড়াও লং ড্রাইভে ক্লান্তি কমাতে এবং জ্বালানি সাশ্রয় করতে রয়েছে ক্রুজ কন্ট্রোল ফিচার।

নিরাপত্তার দিকটি মাথায় রেখে এতে প্যানিক ব্রেক অ্যালার্ট এবং হ্যাজার্ড ল্যাম্প যুক্ত করা হয়েছে। এর আকর্ষক ডিজাইনে রয়েছে ফুল এলইডি লাইটিং প্যাকেজ ও সিগনেচার ‘এইচ’ ল্যাম্প। প্রযুক্তির দিক থেকে এটি বেশ এগিয়ে রয়েছে; বাইকটিতে ৬০টিরও বেশি ফিচারসহ ১০.৭ সেন্টিমিটারের একটি মাল্টি-কালার অ্যাম্বিয়েন্ট কনসোল রয়েছে। এতে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল ও এসএমএস অ্যালার্টের মতো আধুনিক সুবিধা পাওয়া যাবে।

প্রতিদিনের যাতায়াত আরও আরামদায়ক করতে রয়েছে প্রশস্ত হ্যান্ডেলবার, দীর্ঘ ও সমতল সিট, কম সিট উচ্চতা, সি-টাইপ ইউএসবি চার্জিং পোর্ট এবং আন্ডার-সিট মোবাইল স্টোরেজ। গান মেটাল গ্রে, ম্যাট অ্যাক্সিস গ্রে, ব্ল্যাক পার্ল রেড এবং ব্ল্যাক টিল ব্লু—এই চারটি আকর্ষণীয় রঙে বাইকটি পাওয়া যাচ্ছে। সারা দেশের হিরো ডিলারশিপে নতুন এই গ্ল্যামার এক্স বাইকটির এক্স-শোরুম মূল্য নির্ধারণ করা হয়েছে ১,০১,০০০ টাকা।