ধর্মতলা লাগোয়া এস এন ব্যানার্জি রোড। গন্তব্য তালতলা বাজার সংলগ্ন বেকারি গলি। গলিতে ঢুকলেই তাজা মাখনের গন্ধ। একটা সময়ে এই এলাকায় বসতি গড়ে তোলেন খ্রিস্টান ধর্মের মানুষেরা। প্রায় একশ বছর আগের কথা। ব্রিটিশ আমলে তালতলা বাজারে ৩০টিরও বেশি বেকারি গড়ে ওঠে। কমতে কমতে শতাব্দী প্রাচীন এই বেকারিগুলির সংখ্যা এখন হাতে গোনা। সময় পাওয়া গেলে পরিমাণ মত সরঞ্জাম নিয়ে পৌঁছলে ৪ ঘন্টার মধ্যেই হাতে চলে আসবে গরম-গরম কেক। কাঞ্চন, ডালিয়া, মিনি, সিরাজ, কাজল, লিডার, ফ্যান্সির মত শতাব্দী প্রাচীন বেকারি। যাদের দেওয়ালে দেওয়ালে এ শহরের ঐতিহ্য আর সংস্কৃতির পলেস্তারা।
Related Posts
কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে বি*ক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় সফরে এসে বিক্ষোভের মুখে পড়লেন ভারতের মুখ্য নির্বাচন…
Share this:
কলকাতায় একসঙ্গে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন, শহরের পরিবহণে আসছে বৈপ্লবিক পরিবর্তন
দুর্গাপুজোর আগে মহানগরের গণপরিবহণে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। আজ, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে একসঙ্গে তিনটি মেট্রো রুটের…
Share this:
খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
ফের আগুনে আতঙ্ক শহরে। রবিবার গভীর রাতে, আনুমানিক ১ টা নাগাদ, দাউদাউ করে জ্বলে ওঠে দক্ষিণ কলকাতার অন্যতম বাণিজ্যকেন্দ্র খিদিরপুর…
