আজ রথযাত্রা, বৃষ্টিকে উপেক্ষা করেই সকাল থেকে প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে। সাত সকালেই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেলো শ্রী শ্রী জগন্নাথ গৌড়ীয় মঠে। এই উপলক্ষে জলপাইগুড়ির পুরাতন পুলিশ লাইনে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ গৌড়ীয় মঠের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে বছরে একবার মাসির বাড়ি গিয়ে সাত দিন থেকে আসেন প্রভু জগন্নাথ। জলপাইগুড়িতে যোগমায়া কালী বাড়িকে শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে মানা হয়। মঙ্গলবার সকাল থেকেই গৌড়ীয় মঠের পক্ষ থেকে পুজো অর্চনার পাশাপাশি ইতিমধ্যই নাম সংকীর্তনে মেতে উঠলেন প্রভু জগন্নাথের ভক্তবৃন্দরা। এই প্রসঙ্গে গৌড়ীয় মঠের পক্ষ থেকে জানানো হয় আজ বিকেলে এই মঠ থেকে শহর পরিক্রমা করে মাসির বাড়িতে গিয়ে পৌঁছাবে রথ। বৃষ্টিকে উপেক্ষা করেই এই রথ যাত্রায় ভক্তদের ভিড় উপচে পরবে বলে আশাবাদী মঠ কর্তৃপক্ষ।
Related Posts
১১ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা
১১ দফা দাবির ভিত্তিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় স্মারকলিপি জমা দিল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়েজ ইউনিয়ন। বুধবার সংগঠনের নেতৃত্বরা…
Share this:
কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বিজেপি প্রার্থী রাজু বিস্তেরর সমর্থনে প্রচারে আসলেন
“পশ্চিমবঙ্গে নোট ছাড়া কোন কাজ হয় না।রাজ্যের মানুষ জানে এরাজ্যে কত দূর্নীতি হয়। শুধু শিক্ষায় দূর্নীতি নয়। প্রত্যেকটা কাজে নোট…
Share this:
মা গণ্ডারের মৃ*ত্যু, নিরাপদে জঙ্গলে ফিরল শাবক
পুরুষ গণ্ডারের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল মা গণ্ডার ও তার শাবক। চরম আতঙ্ক, ছোটাছুটি এবং ধকলের পর মৃত্যু হয়…
