শিলিগুড়ি ৫ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরনিগম। হাইড্রেন দখল করে দোকান থাকায় এর আগে পুরনিগম বেশ কয়েকবার বাড়ি মালিককে নোটিশ দিয়েছিল। এরপরও সেই নির্মাণ না ভাঙায় বৃহস্পতিবার সকাল থেকে পুরনিগমের কর্মীরা অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে।এদিন সকাল থেকে খালপাড়ার ফাঁড়ির পুলিশ ও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে হাইড্রেনের উপরে থাকা অবৈধ নির্মাণটি ভেঙে দেওয়া হয়। অন্যদিকে অবৈধ নির্মাণ ভাঙতেই বাড়ি মালিক ক্ষোভ প্রকাশ করেন।এলাকায় বহু জায়গায় অবৈধ নির্মাণ ও হাইড্রেন দখল করে বাড়ি দোকান থাকলেও সেগুলির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছেনা তা নিয়ে প্রশ্ন তোলেন।গত কয়েক সপ্তাহ ধরে পুরনিগম অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান শুরু করেছে। হাইকোর্টের নির্দেশেও বেশকিছু নির্মাণ ভাঙা হয়েছে।
Related Posts
ভগবত গীতার অবমাননার প্রতিবাদে ভক্তদের জমায়েত
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত আশিগড় ফাঁড়িতে শুক্রবার ভগবত গীতার অবমাননার অভিযোগকে কেন্দ্র প্রায় দেড় হাজার ভক্তকে সঙ্গে নিয়ে…
Share this:
পুরনিগমের একাধিক এলাকায় উন্নয়নের লক্ষ্যে উদয়ন গুহর সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র
শিলিগুড়ি পুরনিগমের একাধিক এলাকায় উন্নয়নের কাজে সহযোগিতা করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। মঙ্গলবার এই বিষয় নিয়ে উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী…
Share this:
বিএসএফের তরফে ইন্দো বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে
বিএসএফের ৬০ তম রেইসিংডে উপলক্ষে শিলিগুড়ি ফ্রন্টিয়ারে এক সাংবাদিক বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে মুখ খোলেন ফ্রন্টিয়ারের আইজি সুর্যকান্ত শর্মা। পাশাপাশি…
