আজ মহরম উৎসব। এই উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় লাঠি খেলায় মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের কিশোর ও যুবকেরা।জলপাইগুড়ি শহরের কদমতলা, মার্চেন্ট রোড, আনন্দপাড়া, দিনবাজার ও সমাজপাড়া সহ বিভিন্ন জায়গায় লাঠি খেলায় অংশগ্রহণ করেন তারা। লাঠি খেলার আনন্দদায়ক দৃশ্য উপভোগ করেন শহরের সর্বস্তরের মানুষ। মঙ্গলবার রাতেও বিভিন্ন জায়গায় লাঠিখেলার প্রদর্শন নজরে আসে। আজ সন্ধ্যায় জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কারবালা প্রান্তরে রয়েছে লাঠিখেলার বিরাট প্রদর্শন। রাতভর সেখানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করেন প্রদর্শনকারীরা।
Related Posts
জেলা হাসপাতালে নতুনভাবে তৈরি হওয়া লিফট ও ল্যাপরোস্কোপি মেশিনের উদ্বোধন করলেন মেয়র
শিলিগুড়ি জেলা হাসপাতালে নতুনভাবে তৈরি হওয়া লিফট ও ল্যাপরোস্কোপি মেশিনের উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম…
Share this:
পড়ানোর নাম করে জোড়-পূর্বক অশালীন আচরণের অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে
অষ্টম শ্রেণির ছাত্রীকে পড়ানোর নাম করে জোড়-পূর্বক তার সাথে অশালীন আচরণ করার অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে…
Share this:
রাজ্যপালকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান তুললো তৃণমূল ছাত্র পরিষদ, দেখানো হল কালো পতাকা
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। রাজ্যপালের পক্ষ থেকে মোট ১৪ জন সহ উপাচার্যকে নিয়ে আজ এই বৈঠকের…
