বৃষ্টিকে উপেক্ষা করে পাঁচ মিনিট দেরিতে হলেও টক টু মেয়র এ মানুষের সমস্যার কথা শুনে তার সমাধানের চেষ্টা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মূলত এদিন অবৈধ নির্মাণ নিয়ে যে ভূমিকা নিয়েছে পুরসভা এই বিষয়ের উপরেই মানুষের প্রশ্নের সদুত্তর দিলেন তিনি। এও জানালেন শহরে কোন বেআইনি নির্মাণ বা ফুটপাত দখল বরদাস্ত নয়।তিনি জানান রাজ্য সরকার হকারদের পক্ষে, তবে সরকারি জায়গা আটকে হকারি কোনভাবেই মেনে নেওয়া হবে না। পাশাপাশি তিনি জানান শহর শিলিগুড়িতে যেভাবে হকারের সংখ্যা বাড়ছে তাতে নানান সমস্যা সৃষ্টি হচ্ছে, ফলে যত্রতত্র, যেখানে সেখানে হকাররা বসার উপর এবার নজরদারি চালাবে শিলিগুড়ি পুরসভা। দেখা হবে তাদের সঠিক পরিচয় পত্র ও তথ্য।। বহি: রাজ্যের কোন হকারকে কোনভাবেই প্রশ্রয় দেওয়া হবে না শহর শিলিগুড়িতে।। পাশাপাশি যানজট নিয়েও খুব শীঘ্রই বড়সড়ো ভুমিকা গ্রহণ করতে চলেছে শিলিগুড়ি পুরসভা বলেও জানান মেয়র গৌতম দেব।
Related Posts
তরুণের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায়
এক তরুণের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ি এলাকায়।নিখোঁজ তরুণের নাম…
Share this:
বাড়ির পিছনের টিন কেটে ঢুকে দুষ্কৃতীদের চুরি, তদন্তে নিউ জলপাইগুড়ি থানা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক কিরণবালা রায় প্রায় দেড় মাস আগে অসুস্থ বাবাকে দেখতে বাড়ির বাইরে যান। গত শনিবার…
Share this:
শিলিগুড়ি খালপাড়ার গোডাউন থেকে উদ্ধার সাড়ে ৭ টন প্লাস্টিক ক্যারিব্যাগ
খবর ছিল খালপাড়ার একটি বাড়ির গোডাউনে দেদার নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবসা চালাচ্ছে অরুন কুমার গোয়েল নামে এক ব্যক্তি। সেই মতো…
