পশ্চিমবঙ্গের খড়গপুরে ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল মিউচুয়াল ফান্ড অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড একটি নতুন শাখা চালু করেছে। এই অঞ্চলে বিনিয়োগের সুযোগ ও আর্থিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এই শাখাটিকে চিহ্নিত করা হচ্ছে। নতুন শাখাটির অবস্থান – শেখ টাওয়ার, ইন্দা ওটি রোড, খড়গপুর কলেজের নিকটে, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, পশ্চিমবঙ্গ – ৭২১৩০৫। অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের নতুন শাখাটির উদ্বোধন করেছেন অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের আরআরবিএইচ, পূর্ব ও দক্ষিণ সন্তোষ সিং। এই শাখায় নতুন আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের পাশাপাশি কেওয়াইসি পরিষেবা ও অ্যাকাউন্ট স্টেটমেন্ট পরিষেবা পাওয়া যাবে। বিনিয়োগকারীদের সহায়তার জন্য এই শাখায় ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার থাকবেন।
এই সম্প্রসারণ সম্পর্কে ন্যাশনাল হেড – রিটেল সেলস রোহিত মাট্টু জানান, তারা খড়গপুরে তাদের উপস্থিতি সম্প্রসারণ করতে পেরে আনন্দিত এবং এখানকার বাসিন্দাদের জন্য তাদের বিনিয়োগের অভিজ্ঞতা নিয়ে আসতে পেরে খুশি। তিনি আরও বলেন, শাখাটি স্থানীয় বাসিন্দা ও তাদের পরিবারের জন্য একটি মূল্যবান সম্পদ হিসেবে কাজ করবে, যাতে তারা বিভিন্ন বিনিয়োগ বিকল্প ও বিশেষজ্ঞ সাহায্য সহজে পেতে পারেন। তাছাড়া, এই উদ্যোগ খড়গপুরের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে তাদের গ্রাহকদের কার্যকরভাবে পরিষেবা দেওয়ার জন্য ক্ষমতায়িত করবে।
এই সম্প্রসারণ দেশের বিভিন্ন স্থানের বিনিয়োগকারীদের জন্য আর্থিক সুযোগ বাড়ানোর লক্ষ্যে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই শাখা মিউচুয়াল ফান্ডে ব্যাপক অংশগ্রহণকে সহজতর করবে। ইনভেস্টমেন্ট প্রোডাক্টস ও পার্সোনালাইজড গাইডেন্সের পোর্টফোলিও-সহ অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড খড়গপুরের বাসিন্দাদের জন্য আর্থিক পরিস্থিতি নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরিচালনা করতে সক্ষম করার লক্ষ্যে কাজ করে চলেছে।
