রাতভর পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টি। তিস্তা ও জলঢাকা নদীতে জারী হল হলুদ সর্তকতা। NH 31 জলঢাকা নদীর পাশাপাশি দোমোহনি থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসুরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করলো জলপাইগুড়ি সেচ দপ্তর। জল বাড়ছে তিস্তায়। জেলা জুড়ে রাতভর টানা বৃষ্টি। সোমবার সকাল থেকে বৃষ্টিতে নাজেহাল জেলাবাসী। ভারী বৃষ্টিতে এদিন সকালে জলপাইগুড়ি শহরের আনন্দ চন্দ্র কলেজ সংলগ্ন এলাকায় জলপাইগুড়ি শিলিগুড়িগামী, রাস্তার উপরে বিশাল আকার গাছের ডাল ভেঙে পড়ায় যাতায়াতের বিঘ্ন ঘটে। এমনকি বিদ্যুতের তারও ছিড়ে পড়ে রাস্তার উপরে। ফলে যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। যুদ্ধকালীন তৎপরায় এখনো পর্যন্ত কাজ চলছে। খুব তাড়াতাড়ি রাস্তায় চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হবে বলে জানা যায়।
Related Posts
ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবের সম্মানে রাস্তার নামকরণ জলপাইগুড়ি শহরে
ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবের সম্মানে একটি রাস্তার নামকরণ করা হলো জলপাইগুড়ি শহরে।মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তার নামকরণ করেন শিলিগুড়ির…
Share this:
জলপাইগুড়ি শহরে মাদকের বিরুদ্ধে টানা অভিযান চালাচ্ছে পুলিশ
শহরে মাদকের বিরুদ্ধে টানা অভিযান চালাচ্ছে পুলিশ। গত তিনদিন ধরে রাতের পর রাত অভিযান চালানো হয় বিভিন্ন এলাকায়। শুক্রবার রাত…
Share this:
বাম প্রার্থী দেবরাজ বর্মনের জোর প্রচারে জলপাইগুড়িতে
উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা বিস্তীর্ণ চা বলয় এলাকা। আর চা বাগানকেই মূলত প্রচারে বেছে নিয়েছে বাম প্রার্থী।জলপাইগুড়ি তে জোর প্রচারে বাম…
