আগামী বছরই নয়া বুলেট ট্রেন পেতে চলেছে ভারত

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ইতিমধ্যেই ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে ভারতের প্রথম ৫০৮ কিলোমিটার দীর্ঘ হাই-স্পিড রেল লাইন নির্মাণ করছে।

যার মধ্যে ৩৫২ কিলোমিটার রুট গুজরাটের ৯ টি জেলা এবং মহারাষ্ট্রের ৩ টি জেলার মধ্য দিয়ে যাবে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, ওই রুটে চলমান বুলেট ট্রেনের ট্রায়াল জাপানে শুরু হয়েছে। জাপান ও ভারতের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে, জাপান ভারতকে ২ টি শিনকানসেন ট্রেন সেট উপহার দেবে।

যার মধ্যে একটি বুলেট ট্রেন হল E5 সিরিজের এবং আরেকটি হল E3 সিরিজের। এই ট্রেনগুলি ২০২৬ সালের প্রথম দিকে ভারতে পৌঁছে দেওয়া হবে। ট্রেনগুলি ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে চলতে সক্ষম। ভারতে পৌঁছানোর পর, এই ট্রেনগুলিকে ভারতের ভৌগোলিক এবং জলবায়ু পরিস্থিতিতে বিভিন্ন স্তরের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।