ভারত-নেপাল সীমান্তে এসএসবির তল্লাশিতে উদ্ধার ভারতীয় লক্ষ লক্ষ টাকা, আটক চার

ভারত – নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি চেকপোস্টে এসএসবি-র তল্লাশিতে উদ্ধার ভারতীয় ২২ লক্ষ ৫০ হাজার টাকা।

এসএসবি সূত্র খবর এসএসবির ‘সি’ কোম্পানির বর্ডার ইন্টেলিজেন্স দল ভারত থেকে নেপালের দিকে যাওয়ার পথে একটি চার চাকা গাড়ি থামিয়ে তল্লাশি চালালে এই বিপুল টাকা উদ্ধার হয়।

ঘটনাস্থলে চারজন ব্যক্তি টাকার উৎস ও এতো বড় অঙ্কের টাকা নিয়ে যাওয়ার কারণ স্পষ্টভাবে বলতে পারেনি, ফলে তাদের আটক করা হয়েছে।

 আটকদের মধ্যে তিনজন মেঘালয়ের ও একজন দার্জিলিঙের বাসিন্দা।

এসএসবির প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া টাকা অবৈধভাবে সীমান্ত পারাপারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পাশাপাশি বাজেয়াপ্ত নগদ টাকা ও গাড়ি কাস্টমস দপ্তরে হাতে তুলে দেওয়া হয়।

এসএসবি সূত্র আরো খবর, সীমান্তে নজরদারি অব্যাহত রাখতে ও অবৈধ পাচার রোধে কঠোরভাবে তৎপর বাহিনী।