বিপদে ভারতের দিকে হাত বাড়িয়েছে ইজরায়েল

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। এই ঘটনায় গত মঙ্গলবার পেহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সমগ্র বিশ্বজুড়ে একাধিক দেশে তীব্র নিন্দা জানিয়েছে। সঙ্গে ইজরায়েলের বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছে যে, পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর কোনওরকম লড়াইয়ের ক্ষেত্রে ওই দেশ ভারতের পাশে থাকবে।

উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে সামরিক পদক্ষেপ নিলে ইজরায়েল ভারতকে সমর্থন করবে কিনা, এই প্রশ্নের জবাবে ইজরায়েলের বিদেশ মন্ত্রকের আধিকারিক ওরেন মারমোর্শটাইন বলেন, “ইজরায়েল ভারতের পাশে থাকবে। বন্ধুরা এটাই করে। আমরা ভারতের পাশে আছি। এটাই আমাদের নীতিগত অবস্থান।”

ইজরায়েল পাহেলগাঁও হামলার সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের নিজস্ব সংগ্রামের তুলনাও করেছে। বিশেষ করে ৭ অক্টোবরের পর থেকে ইজরায়েলকে জর্জরিত করা হামাস-ধাঁচের হামলার কথাও উল্লেখ করা হয়েছে।