বীর বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে খড়িবাড়ির থানঝোড়া চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ে ময়দানে অনুষ্ঠিত হল জয় জোহরা মেলা। এদিন র্নিধারিত সময় থেকে প্রায় ২ ঘন্টা দেরিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্ম্যাদক্ষ কিশোরী মোহন সিংহ। আদিবাসী নৃত্য ও ধামসা মাদল বাজিয়ে একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি ডাব্লুবিএসআরডি প্রজেক্ট ডাইরেক্টর মৌসুমী পাত্র, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিনহা , বিডিও দীপ্তি সাউ সহ অন্যান্য পঞ্চায়েত সমিতির সদস্যারা। ২ দিবসীয় জয় জোহরা মেলায় ভলিবল প্রতিযোগিতা ষ, ৭ টি গ্ৰাম্য খেলা , আদিবাসী নৃত্য এবং আদিবাসী ফ্যাশন শো আয়োজন করা হবে। মহকুমা পরিষদের কর্ম্যাদক্ষ কিশোরী মোহন সিংহ জানান, দুইদিন ব্যাপী অনুষ্ঠান থাকায় সময়সূচি এলোমেলো হয়েছে। হাতি ও চিতাবাঘের উপদ্রব জন্য বনদপ্তরের সঙ্গে আলোচনা করা হয়েছে। বনদপ্তর থেকে পেট্রোলিং ভ্যানের মাধ্যমে টহলদারি করা হবে।
Related Posts
ঐতিহ্যবাহী লোকশিল্প ‘মোখা নাচ-এর উন্নয়নের লক্ষ্যে রায়গঞ্জে তিনদিন ব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন
উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী লোকশিল্প ‘মোখা নাচ’-এর উন্নয়নের লক্ষ্যে আজ রায়গঞ্জে শুরু হল তিনদিন ব্যাপী এক বিশেষ কর্মশালা। কর্ণজোড়ার জেলা…
Share this:
ঝড়ে ক্ষতিগ্রস্ত বার্নিশ গ্রামে রামকৃষ্ণ মিশনের চারা বিতরণ
জলপাইগুড়ি:-মিনি টর্নেডো বিধ্বস্ত বার্নিশ গ্রামে দ্বিতীয় দফায় গাছের চারা সহ সাহায্যের হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ মিশন।ঝড়ে বিধ্বস্তদের পাশে বরাবরই রয়েছে…
Share this:
বেহাল নিকাশি নালা পরিষ্কার এবং পানীয় জলের দাবিতে ওয়ার্ডের বাসিন্দাদের বিক্ষোভের মুখে রবীন্দ্রনাথ ঘোষ
বেহাল নিকাশি নালা পরিষ্কার এবং পানীয় জলের দাবিতে নিজের ওয়ার্ডের বাসিন্দাদের বিক্ষোভের মুখে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আজ নিজের…
