অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের অভয়ারণ্য এবং সংরক্ষিত বনাঞ্চল। আর জঙ্গল খোলার প্রথমদিনেই সাত সকালেই জঙ্গল সাফারি করতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেল ডুয়ার্সের গরুমারা জঙ্গলে। গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া সহ বিভিন্ন জঙ্গল প্রতি বছর জুন মাসের ১৬ তারিখ থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায়। কেননা বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজননের সময় আর সেকারণেই বন্ধ থাকে জঙ্গল। আর সেই সময় যাতে জঙ্গলের ভেতর প্রবেশ করে কেউ তাদের উত্ত্যক্ত করতে না পারে সেই কারণে জঙ্গল এই তিন মাস বন্ধ রাখা হয়।পুজোর আগে ইতিমধ্যেই ডুয়ার্সের বিভিন্ন হোটেল, রিসোর্টে পর্যটকদের বুকিং আসতে শুরু করেছে। তিনমাস পর পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী পুজোর মরশুমে হয়তো ভালো ব্যাবসা হবে।
Related Posts
বড় ধাক্কা নির্মাতাদের জন্য, অনলাইনে ফাঁস হয়েছে ‘ভুল চুক মাফ’ সিনেমাটি
অভিনেতা রাজকুমার রাওয়ের ছবি ‘ভুল চুক মাফ’ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে, দীর্ঘ প্রতীক্ষার পর, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি…
Share this:
পানীয় জলের সমস্যা মেটাতে ৫১৩ কোটি প্রকল্পের ছাড়পত্র পেল শিলিগুড়ি পৌরনিগম
খুব দ্রুত মিটতে চলেছে শিলিগুড়িবাসীর পানীয় জলের সমস্যা। পানীয় জলের সমস্যা মেটাতে এবার গজলডোবা থেকে পানীয় জল প্রকল্প গড়ে সরবরাহের…
Share this:
১৬ই সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলতে চলেছে ডুয়ার্সের জঙ্গল
বর্ষা বিদায় নেওয়ার সময় এসে গেছে। মা আসছেন। তারই জানান দিচ্ছে আকাশের বাতাস। আসন্ন বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজো…
