ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শিলিগুড়ি মহকুমার রাঙাপানিতে।আজ সকালে যখন শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল সেইসময় পেছন থেকে একটি মালগাড়ি সজোরে ধাক্কা মারে।যার জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের বেশকয়েকটি কামরা লাইন থেকে ছিটকে পড়ে।দুমড়ে মুচড়ে যায় কামরাগুলি।ঘটনায় বেশকয়েকজন যাত্রী মারা গিয়েছেন।প্রচুর যাত্রী জখম হয়েছেন।অন্যদিকে মালগাড়ির লোকোপাইলট ঘটনাস্থলেই মারা যান।ইঞ্জিনের মধ্যে আটকে থাকেন তিনি।ঘটনার পরই রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছান।ধীরে ধীরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এনডিআরএফ,এসডিআরএফ এসে উদ্ধার কাজ শুরু করেছে।ঘটনাস্থলে দমকলও পৌঁছেছে।রেলের উচ্চপদস্থ আধিকারিকরা থেকে বিভিন্ন দপ্তরের আধিকারিকা ঘটনাস্থলে রয়েছেন।৫০ এর বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রয়েছে।আহতদের একে একে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Related Posts
মোবাইল উদ্ধার করে নজির গড়ল প্রধাননগর থানার পুলিশ
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ চুরি ও হারিয়ে যাওয়া মোট ৪৫টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে…
Share this:
দু’মাসের জন্য অস্থায়ী উপাচার্য পদে যোগ দিলেন ওমপ্রকাশ
দু’মাসের জন্য আবার অস্থায়ী উপাচার্য পদে ওমপ্রকাশ। গত ২৫শে জানুয়ারি দ্বিতীয় বার অস্থায়ী উপাচার্য হিসাবে মেয়াদ ফুরনোর পরে, ওমপ্রকাশ ফিরে…
Share this:
এসএসসিতে চাকরিহারারা শিলিগুড়িতে আন্দোলনে নামলো
শিলিগুড়িতে আন্দোলনে নামলো এসএসসিতে চাকরিহারারা। মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে তারা জমায়েত হয়ে আন্দোলনে নামে।শিলিগুড়িতে প্রায় শতাধিক প্রার্থীরা আদালতের রায়ে…
