শারীরিক অবস্থার উন্নতির জেরে শিলিগুড়ির বেসরকারি হাসপাতাল থেকে শনিবার ছুটি পেলেন খগেন মূর্মূ।
দল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল থাকলেও ভবিষ্যতে কোনও জটিলতা এড়াতে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে আক্রান্ত মালদার সাংসদ খগেন মুর্মু। সেই কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এআইমস)-এ নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।
হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর খগেন মূর্মূ সরাসরি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খুব শীঘ্রই তাঁকে দিল্লির এআইমসে ভর্তি করার উদ্যোগ নেওয়া হবে বলে পরিবার সূত্রে খবর। খগেনবাবুর দ্রুত আরোগ্য কামনায় আত্মীয়-পরিজনের তরফে প্রার্থনা অব্যাহত।
প্রসঙ্গত, নাগরাকাটা ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত হাওয়াই চিকিৎসার জন্য শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
