টানা ভারী বৃষ্টির কারণে জাতীয় সড়ক ১০ (NH-10)-এর একাধিক ধসপ্রবণ এলাকায় ধস নামছে। এনএইচআইডিসিএল সূত্রে জানানো হয়েছে, সেতি ঝোরা, সেলফি দাড়া, বিরিক দাড়া, লিখুভীর, মেলি ও ভালুখোলা—এই সমস্ত এলাকা বিশেষভাবে বিপজ্জনক হয়ে উঠেছে।
ধস সরাতে ইতিমধ্যে জেসিবি-সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে খবর, প্রতিটি স্পর্শকাতর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সাধারণ মানুষ ও পর্যটকদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হয়েছে, যাত্রার পরিকল্পনা করার আগে আবহাওয়া ও রাস্তার পরিস্থিতির খোঁজ নিয়ে তবেই রওনা দিন।
