প্রকাশিত হবে অযোগ্যদের তালিকা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই শিক্ষকের পর ফের এক দফায় অযোগ্যদের তালিকা প্রকাশ আজ।

কমিশন সূত্রে খবর, প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি চাকরিহারাদের নাম থাকতে চলেছে এই অযোগ্যদের তালিকায়। চাকরিপ্রার্থীদের রোল নম্বর, স্কুলের নাম-সহ বিস্তারিত প্রকাশ করা হবে। উল্লেখ্য সুপ্রিম কোর্টে এসএসসি যে তালিকা দেওয়া হয়েছিল সেই তালিকা অনুযায়ী গ্রুপ সি-তে প্রায় ১১০০ এবং গ্রুপ ডি-তে ‘টেইন্টেড’ বা ‘অযোগ্য’দের সংখ্যা প্রায় ২৩০০।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিগত প্রায় ৬ মাস ধরে বেতন বন্ধ রয়েছে গ্রুপ C, গ্রুপ D-র কর্মীদের। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। ইতিমধ্যেই গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।