শিলিগুড়িতে প্রতিনিয়ত চলছে লোডশেডিং, অতিরিক্ত বিদ্যুতের মাশুল গুনতে হচ্ছে শহরবাসীকে, এরই প্রতিবাদে বিক্ষোভে সামিল হলো ভারতীয় জনতা পার্টি। বুধবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে একটি মিছিল করে হাকিমপাড়া এলাকার বিদ্যুৎ বিভাগের গ্রাহক সেবা কেন্দ্রের সামনে গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালো BJP ৩ নম্বর মণ্ডল কমিটির নেতৃত্ব ও কর্মীরা। এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এদিন বিক্ষোভ দেখানোর পর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। মূলত শিলিগুড়ি শহরে প্রতিদিন লোডশেডিং হচ্ছে। তার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুতের মাশুল গুনতে হচ্ছে শহরবাসীকে এমনই অভিযোগ এদিন তোলা হয়। এর পাশাপাশি একবারে তিন মাসের পরিবর্তে প্রতিমাসে যাতে বিদ্যুতের বিল শহরবাসী দিতে পারে তার ব্যবস্থা করার দাবি তুলে ধরা হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয় নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।
Related Posts
জাতীয় কলা উৎসবে এবার দেবীচৌধুরানীর বৃত্তান্ত তুলে ধরবে তিস্তা পারের কন্যা
প্রতিভার কাছে হার মানলো আর্থিক প্রতিবন্ধকতা। আরও ভালো অভিনয়ের জন্য ছেলে বেলা থেকে নিজের সাথে নিজে লড়ে এবার জাতীয় কলা…
Share this:
স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রায় ৫০০ ডলারের বিশাল ছাড় দিচ্ছে
স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ মডেল ‘Samsung Galaxy S26 Ultra’-এর দামে উল্লেখযোগ্য ছাড় ঘোষণা করেছে। ডিভাইসটির দাম ৫০০ ডলার পর্যন্ত কমিয়ে দেওয়া…
Share this:
অপেক্ষার অবসান, ফুলেশ্বরী রেলগেটে স্থায়ী মেরামতির কাজ শুরু করলো রেল
শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী রেলগেট এবং ১৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন বাগড়কোট রেলগেটের সমস্যা সমাধানের উদ্যোগী হলো রেল কর্তৃপক্ষ।…
