কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আগেই এই নিয়ম চালু করা হয়েছে। বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণিতেও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। বছরে একবার নয়, এবার থেকে একই ক্লাসে দুবার করে হবে পরীক্ষা। প্রাথমিক শিক্ষায় বড়সড রদবদলের কথা ঘোষণা করা হল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য ছোট থেকেই তৈরি করা হবে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম পাল জানান, ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে নতুন পদ্ধতি। প্রাথমিক পর্ষদের ঘোষণা অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। জুন মাসে হবে প্রথম পরীক্ষা। প্রতি ক্লাসেই দুবার করে হবে পরীক্ষা।
Related Posts
নিয়োগ দুর্নীতিতে কাণ্ডে বিস্ফোরক ইডি
রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ…
Share this:
চলন্ত ট্রেনে মহিলার হাতে মিলল ব্যাগবন্দি শিশু, শিশুপাচারের অভিযোগে রণক্ষেত্র বিরাটি স্টেশন
বিরাটি স্টেশনে তুলকালাম কাণ্ড। চলন্ত ট্রেনে মহিলার হাতে মিলল ব্যাগবন্দি শিশু। ছেলেধরা সন্দেহে ট্রেনের ভিতরেই অভিযুক্তকে গণপিটুনি দেওয়ার অভিযোগ। এরপরে…
Share this:
বড় মন্তব্য বিরোধী দলনেতার
লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের…
