পূর্ব ভারতে ব্যবসা দ্বিগুণ করায় জোর দিচ্ছে মণিপালসিগনা হেলথ ইন্স্যুরেন্স

মণিপালসিগনা (ManipalCigna) হেলথ ইন্স্যুরেন্স পূর্ব ভারতে নিজেদের উপস্থিতি দ্বিগুণ করতে উদ্যোগ নিয়েছে। বর্তমানে ৪২টি শহরে ১০,০০০-র বেশি এডভাইজার থাকা সংস্থাটি শাখা ও পরামর্শদাতা সংখ্যা দ্বিগুণ করতে চায়। ২০২৫ অর্থবর্ষে (FY25) পূর্ব ভারতে ১৩০ কোটি টাকার বেশি প্রিমিয়াম আদায় করেছে তারা, যার মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই ৫৫ কোটি টাকার বেশি।

মে ২০২৫-এ এসএএইচআই-গুলির (SAHI) মধ্যে সর্বোচ্চ ৪৩% বার্ষিক (YoY) প্রিমিয়াম বৃদ্ধিও হয়েছে। গত তিন বছরে পূর্ব ভারতে ২০০ কোটি টাকার বেশি ক্লেম পরিশোধ করেছে সংস্থাটি। ২০২৫ অর্থবর্ষে (FY25) পূর্বাঞ্চলে ২১ লক্ষেরও বেশি জীবন কভার ও ৪৫,০০০-এরও বেশি পলিসি ইস্যু হয়েছে। কলকাতায় নতুন ব্যবসার অর্ধেকই এসেছে ‘সর্বাহ’ (Sarvah) প্ল্যান থেকে।

উচ্চমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘সর্বাহ’ (Sarvah), ‘লাইফটাইম হেলথ’ ও ‘সিনিয়র সিটিজেন প্ল্যান’-সহ একাধিক প্রোডাক্ট চালু করেছে মণিপালসিগনা।