মঙ্গলবার প্রয়াত হয়েছেন ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়। তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসা হলো। জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিধায়ক বিষ্ণুপদ রায়। সেখানে বিজেপির রাজ্য সদর দপ্তর এবং বিধানসভায় শেষ শ্রদ্ধা জানানোর পর সড়কপথে অ্যাম্বুলেন্সে গতকাল গভীর রাতে ধূপগুড়ি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসভবনে তাঁর মরদেহ এসে পৌঁছায়। দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজনেরা। বুধবার বিধায়ককে শেষবারের মতো দেখতে এবং শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে ভিড় জমান প্রচুর মানুষ। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, বিজেপি নেতা বুবাই কর, ধূপগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক বিধায়ক এবং বিজেপি নেতা। দলমত নির্বিশেষে বিধায়ককে শেষ শ্রদ্ধা জানাতে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি নাগরিক মঞ্চ এবং সাধারণ মানুষ ও তৃণমূল কংগ্রেসের নেতারা।
Related Posts
মায়ের হাতে মর্মান্তিক মৃ*ত্যু শিশুকন্যার, আটক অভিযুক্ত মা
মায়ের হাতে শ্বাসরোধে মৃত্যু হল তিন বছরের এক শিশুকন্যার। অভিযোগ, নিজের সন্তানকেই শ্বাসরোধ করে হত্যা করে মা মোমিনা বিবি। স্থানীয়…
Share this:
Rathyatra: রূপে ও ভক্তিরসে অনন্য রাজনগরের রথযাত্রা।
‘রাজনগর’ কোচবিহারের উৎসবমুখর দিনগুলির তালিকায় অন্যতম হলো রথযাত্রা(Rathyatra) উৎসব। রাজকীয় ঐতিহ্য এবং পরম্পরায় ভর করে আজও কোচবিহারের রাজপথে এগিয়ে চলে…
Share this:
তৃণমূল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি
তৃণমূল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দিনহাটা এক নম্বর ব্লকের ভেটাগুড়ির ৩৯ নম্বর আসনের…
