এসএফ রোডে তৈরি হচ্ছে ফুড লেন।সোমবার সেই ফুড লেনের কাজ দেখতে এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।পুরনিগমের তরফে এসএফে রোডে এই ফুড লেন তৈরি করা হচ্ছে।যেখানে ২০ টি স্টল থাকবে। ফুড লেনের সৌন্দার্যায়নের জন্য সেখানে আলোর ব্যবস্থা ও বেঞ্চ, গাছ বসানো হচ্ছে।তবে স্টলগুলি রাখা নিয়ে সমস্যায় পড়েছে পুরনিগম।শিলিগুড়ি দমকল কেন্দ্রের উল্টোদিকে এই স্টলগুলি বসানো হচ্ছে।সেখানে বেশকিছু ফুল ও অন্যান্য দোকান রয়েছে।দোকানগুলির সামনে ফুড স্টল বসানো হলে তাতে ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।যেকারণে তারা ক্ষোভপ্রকাশ করেন।এদিন মেয়র এলাকায় গেলে সেখানেও তারা সমস্যার কথা বলেন।এরপরই পুরনিগমে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার কথা বলেছেন মেয়র।তবে দোকানের সামনে স্টলগুলি বসানো হবেনা বলেই জানিয়েছেন তিনি।
Related Posts
একাডেমি পরিচালিত ও শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সহযোগিতায় শুরু হতে চলেছে ফুটবল প্রতিযোগিতা
শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আগামীকাল থেকে আন্তঃ কোচিং কেম্প ফুটবলের আসর বসতে চলেছে।এই বিষয় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব কক্ষে এক সাংবাদিক সন্মেলনে…
Share this:
শিলিগুড়ি টেবিল টেনিস সংস্থায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
শিলিগুড়ি জেলা টেবিল টেনিস সংস্থার প্রশাসনিক স্বচ্ছতা, নির্বাচন প্রক্রিয়া এবং খেলোয়াড়দের অধিকার নিয়ে একাধিক অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন সংস্থার…
Share this:
শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার সি সুধাকরের সঙ্গে বৈঠক সারলেন মেয়র
শিলিগুড়ি শহরের যানজট মোকাবিলায় তৎপর শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার সি সুধাকরের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।…
