ম্যাকডোয়েলের সোডা ইয়ারি জ্যাম এবার কলকাতায়

ভারতের বৃহত্তম ব্র্যান্ডেড লাইভ আইপি, সোডা ইয়ারি জ্যাম এবার কলকাতায়। থাকছে কিং, ফসিলস, সানাম এবং ভার্গ কাল। এই বন্ধুত্ব দিবসে, হাউস অফ ম্যাকডোয়েলের সোডা ইয়ারি জ্যাম বন্ধুত্বের আবেগকে উদযাপন করবে।

ব্র্যান্ডটি সম্প্রতি ৩৬,০০০ ফুট উচ্চতায় প্রথম জ্যাম আয়োজনের মাধ্যমে একটি ঐতিহাসিক মুহূর্ত গড়ে তোলে। সেখানে কিং এবং কার্মা অংশ নিয়েছিলেন। এই অনুষ্ঠানটি ট্রাইবভাইব এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত এবং প্রচারিত হয়। গত বছর ৫টি শহরে ৫০,০০০-এর বেশি দর্শকের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়।

এভাবে ইয়ারি জ্যাম একটি সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হয়েছে, যা প্রকৃত সংযোগ এবং লাইভ মিউজিকের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলে।