Medinipur Welcomes Fenesta: 14th Showroom in West Bengal Now Open

প্রিমিয়াম জানালা এবং দরজার জন্য ভারতের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড ফেনেস্টা এবার পূর্ব মেদিনীপুরের কন্টাইতে তার প্রথম শোরুম চালু করেছে। এটি তার পশ্চিমবঙ্গের ১৪তম শোরুম। সুজাতা এন্টারপ্রাইজ দ্বারা পরিচালিত, এই নতুন শোরুমটি ভিল-সেরপুর, বামুনবার, মারিশদা,  পোস্ট আফিস দুরমুথ, জেলা-পূর্ব মেদিনীপুর, পিন-৭২১৪০১ ঠিকানায় অবস্থিত। এটি সারা দেশে উচ্চ-মানের ফেনেস্ট্রেশন সমাধান সরবরাহের প্রতিশ্রুতি দেয়। সদ্য উদ্বোধন হওয়া শোরুমটি গ্রাহকদের ফেনেস্টার বিস্তৃত পোর্টফোলিওয় থাকা ইউপিভিসি এবং অ্যালুমিনিয়ামের জানালা এবং দরজা, শক্ত প্যানেলের দরজা, এবং  হার্ডওয়্যারের বিভিন্ন পণ্য সরাসরি দেখার সুযোগ করে দেয়। এই গ্রাহককেন্দ্রিক স্থানটি বাড়ির মালিক, স্থপতি এবং বিল্ডারদের উচ্চতর কর্মক্ষমতা দেয়, নান্দনিকতা এবং স্থায়িত্ব নিশ্চিত করে।

লঞ্চের সময়, ফেনেস্টার বিজনেস হেড, মিঃ সকেত জৈন বলেন, “আমরা ফেনেস্টার অভিজ্ঞতা কন্টাই, পূর্ব মেদিনীপুরে নিয়ে আসতে পেরে আনন্দিত। ঐতিহ্যে সমৃদ্ধ এই অঞ্চল আধুনিক জীবনধারার আকাঙ্খার সঙ্গে বেড়ে উঠছে। এই নতুন শোরুমের উদ্বোধন আমাদের নিরন্তর প্রয়াসকে আরও নির্ভরযোগ্য করে তোলে। আরও শক্তি-দক্ষ সমাধান প্রদানের জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত। এই প্রাণবন্ত অঞ্চলে বাড়ির মালিক, নির্মাতা এবং ডিজাইনাররা এবার তাদের স্বপ্নের জায়গাগুলিকে আমাদের সঙ্গে উপলব্ধি করবে।”

ভারত জুড়ে 350 টিরও বেশি শোরুমের নেটওয়ার্ক রয়েছে। নেপাল, ভুটান এবং মালদ্বীপে একটি আন্তর্জাতিক উপস্থিতি থয়েছে এই কোম্পানির। ফেনেস্টা তার উদ্ভাবনী পদ্ধতি এবং গ্রাহক-প্রথম দর্শনের সঙ্গে ফেনস্ট্রেশন ইন্ডাস্ট্রিতে বিপ্লব ঘটাচ্ছে৷