বিগত বেশ কিছু সময় ধরে আটকে রয়েছে মেট্রোর কাজ

বিগত বেশ কিছুদিন ধরেই চলছে বিবাদ, কলকাতা মেট্রোর একাধিক রুটে সম্প্রসারণ হয়েছে সম্প্রতি। ব্লু লাইনের পাশাপাশি গ্রিন, ইয়েলো লাইনেও চলছে মেট্রো। নতুন লাইনগুলি চালু হওয়ায় প্রচুর সুবিধাও হয়েছে যাত্রীদের। তবে মেট্রোর সম্প্রসারণের জেরে অনেক সময়ই নানান সমস্যা তৈরি হয়েছে।

এবার যেমন পার্পল লাইনে রুট সম্প্রসারণের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে ধর্মতলার ট্রাম ডিপো এলাকায়। ট্রাম লাইনের একাংশে কংক্রিটের নির্মাণ হওয়ায় বিক্ষোভ শুরু করেছেন ট্রাম বাঁচাও আন্দোলনের সংগঠনগুলি। উল্লেখ্য, মেট্রো সম্প্রসারণের কাজে ধর্মতলার ট্রাম লাইনের একাংশে কংক্রিটের নির্মাণ শুরু হয়েছে। আর তা ঘিরেই বিতর্ক।

তবে মেট্রোর তরফে জানানো হয়েছে, এটি একটি অস্থায়ী নির্মাণ। এটা ছাড়া জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজ পুরোপুরি ভাবে আটকে যাবে। কিন্তু মেট্রো কর্তৃপক্ষের কথায় চিঁড়ে ভিজছে না। ফলত শুরু হয়েছে ক্ষোভ। ট্রাম বাঁচাও আন্দোলনের সংগঠনগুলি অভিযোগ করেছে, কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করেই মেট্রো লাইনের উপরে শুরু হয়েছে কাজ।