কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ও একাধিক দাবিতে ৩২ ঘন্টা ধর্ণা-বিক্ষোভ কর্মসূচি পালন করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। সোমবার শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজের সামনে এই কর্মসূচি শুরু করা হয়। মঙ্গলবার শেষ হচ্ছে তৃণমূল মহিলা কংগ্রেসের ধর্ণা কর্মসূচি। এদিনের এই ধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যান দপ্তরের মন্ত্রী শশী পাঁজা, মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়,উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও অর্পিতা ঘোষ, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, মিলি সিনহা সহ অন্যান্যরা।গতকাল ও আজ এই ধর্ণা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়। দ্রব্যমূল্য বৃদ্ধি সহ রাজ্যের জন্য বরাদ্দ অর্থ না দেওয়া এবং নানান ইস্যুতে সরব হন রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকরা।
Related Posts
উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি
ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমশ শক্তি হারিয়ে এখন সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। তবে তার প্রভাব এখনও রয়ে গিয়েছে রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া…
Share this:
চক্ষু পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে পালিত হল শিক্ষক দিবস
ছাত্র এবং শিক্ষকের সুমধুর সম্পর্কের নির্দশনের ছাপ রেখে গেল নেতাজী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। আজ শিক্ষক সমাজের…
Share this:
শিলিগুড়ি শহরের নাগরিকদের সমস্যা সমাধান না হওয়ায় ক্ষেপে উঠলেন মেয়র
শিলিগুড়ি শহরের নাগরিকদের একাধিক সমস্যা সমাধান না হওয়ায় ক্ষেপে উঠলেন মেয়র, এবং পুরকর্মীদের সর্তক করে হুশিয়ারী দেন তিনি।শহরতলির একাধিক ড্রেন,কালভার্ট,রাস্তার…
