জনপ্রিয় ওটিটি সিরিজ ‘মির্জাপুর’-এর উপর ভিত্তি করে এবার বড়পর্দায় আসছে ‘মির্জাপুর: দ্য মুভি’। এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৪ সেপ্টেম্বর। ইতিমধ্যেই ছবির তারকাদের সম্ভাব্য পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে জল্পনা।
সূত্রের খবর, ছবিতে সর্বাধিক পারিশ্রমিক পাচ্ছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। অখণ্ডানন্দ ত্রিপাঠী ওরফে কালীন ভাইয়ার চরিত্রে অভিনয়ের জন্য তাঁর আনুমানিক পারিশ্রমিক প্রায় ১৫ কোটি টাকা।
গুড্ডু পণ্ডিতের চরিত্রে ফিরছেন আলি ফজল। সূত্রের খবর, এই ছবির জন্য তাঁর সম্ভাব্য পারিশ্রমিক প্রায় ৪ কোটি টাকা। মুন্না ত্রিপাঠীর ভূমিকায় ফিরছেন দিব্যেন্দু শর্মা। তাঁর পারিশ্রমিক প্রায় ৩ কোটি টাকা বলে জানা যাচ্ছে। অন্য দিকে, বড় ত্যাগী ও ছোট ত্যাগী—দ্বৈত চরিত্রে অভিনয় করা বিজয় বর্মার পারিশ্রমিক প্রায় ২.৫ কোটি টাকা হতে পারে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে রবি কিশনকে। তাঁর পারিশ্রমিক প্রায় ২ কোটি টাকা বলে সূত্রের খবর।
এবার ‘মির্জাপুর’-এর জগতে পা রাখছেন অভিনেতা জিতেন্দ্র কুমার। বাবলু ভাইয়ার চরিত্রে আগে দেখা গিয়েছিল বিক্রান্ত ম্যাসেকে। তবে তিনি এই ছবিতে ফিরছেন না। সেই চরিত্রেই দেখা যাবে ‘পঞ্চায়েত’ খ্যাত জিতেন্দ্র কুমারকে। তাঁর সম্ভাব্য পারিশ্রমিক প্রায় ১.৫ কোটি টাকা বলে জানা যাচ্ছে। অন্যদিকে, গোলু গুপ্তর চরিত্রে ফিরছেন শ্বেতা ত্রিপাঠী। তাঁর পারিশ্রমিক প্রায় ৯৫ লক্ষ টাকা হতে পারে।
