মোটোরোলা লঞ্চ করল এজ ৭০ প্রো+

মোটোরোলা তাদের নতুন ফোন মোটোরোলা এজ ৭০প্রো+ বাজারে নিয়ে এসেছে। এতে রয়েছে ৩.৫x পেরিস্কোপ জুম এবং ৫০x সুপার জুম প্রো সহ কোয়াড ৫০ মেগাপিক্সেল প্রো-গ্রেড ক্যামেরা সিস্টেম, আকর্ষণীয় ফিনিশ, ৬.৮ ইঞ্চি সুপার এইচডি+ এক্সট্রিম অ্যামোলেড ডিসপ্লে, এআই চালিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ এক্সট্রিম প্রসেসর এবং ওয়্যারলেস চার্জিং সুবিধা সহ শক্তিশালী ৬৫০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি ১১ জুন ২০২৬ থেকে ফ্লিপকার্ট, Motorola.in এবং ভারতের প্রধান প্রধান রিটেল স্টোরগুলিতে পাওয়া যাবে। এই ফোনের কার্যকরী লঞ্চ মূল্য শুরু হচ্ছে মাত্র ৪৪,৯৯৯ টাকা থেকে।

মোটোরোলা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মিঃ টি.এম. নরসিমহন জানান, “মোটোরোলা সবসময় আধুনিক প্রযুক্তির সঙ্গে প্রিমিয়াম ডিজাইনের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করে। মোটোরোলা এজ ৭০প্রো+ এর মাধ্যমে আমরা ব্যবহারকারীদের কোনো আপস ছাড়াই একটি সত্যিকারের ফ্ল্যাগশিপ অল-রাউন্ডার স্মার্টফোনের অভিজ্ঞতা দিতে চলেছি।”

আকর্ষণীয় ক্যামেরা ও ডিসপ্লে ছাড়াও এই ফোনে থাকছে ৪ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ এক্সট্রিম প্রসেসর (AnTuTu স্কোর ২.৪ মিলিয়নের বেশি)। দ্রুত পারফরম্যান্সের জন্য ১২ জিবি LPDDR5X র‍্যাম, ২৫৬ জিবি UFS 4.1 স্টোরেজ এবং ভেপার চেম্বার কুলিং সিস্টেম। এতে রয়েছে দীর্ঘস্থায়ী ৬৫০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি যা দেবে ৫১ ঘণ্টার ব্যাকআপ। আর ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ৯ মিনিটে ১২ ঘণ্টার ব্যাকআপ দেবে এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং ক্ষমতা দেবে। এই ফোন IP68 + IP69 রেটিং এবং MIL-STD-810H সার্টিফিকেশন পেয়েছে যার মিলিটারি-গ্রেড বডি, জল, ধুলো ও চরম তাপমাত্রাতেও ঠিক থাকবে। এর ‘NEXT MOVE’ রিয়েল-টাইম ফিচার সহ মোটো এআই ২.০ কোপাইলট, জেমিনি বা পারপ্লেক্সিটির মতো এআই চ্যাট বট ব্যবহারের সুবিধা দেবে। অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হেলো ইউআই-তে মিলবে ৩ বছরের ওএস ও ৫ বছরের সিকিউরিটি আপডেট। এছাড়া, থাকছে মোটো প্রিমিয়াম ২৪x৭ হোয়াটসঅ্যাপ সাপোর্ট, ফ্রি পিকআপ-ড্রপ এবং মেরামতের সময় ফ্রি স্ট্যান্ডবাই ফোনের সুবিধা।