রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।
এবার এই রেশন ব্যবস্থাকে আরও উন্নত করতে বড় উদ্যোগ নিল রাজ্য। গ্রাহকরা ঠিকভাবে রেশন পাচ্ছেন কিনা, সামগ্রীর গুণমান কেমন সেগুলি জানতে উদ্যোগী সরকার। সেই জন্য বাংলার সকল রেশন দোকানে সোশ্যাল অডিট করা হবে।
জানা যাচ্ছে, রাজ্যের সোশ্যাল অডিট ইউনিটের হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম ধাপে পুর এলাকার ১০১৭টি রেশন দোকান ও গ্রামীণ এলাকার ৪৫৭৬টি রেশন দোকানে এই সমীক্ষা করা হবে। সরাসরি রেশন দোকানে গিয়ে গ্রাহকদের থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে। এর মাধ্যমে সমাজ ও সার্বিকভাবে রাজ্যের বাসিন্দাদের মধ্যে রেশন ব্যবস্থার প্রভাব যাচাই করে নেবে সরকার।
