নতুন সুযোগ আসছে রাজ্যের যুবক-যুবতীদের জন্য

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে রাজ্যর নতুন সরকার গঠন হওয়ার আগের থেকে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য তৃণমূল সরকার চালু করেছিল যুবতী প্রকল্প।

যেখানে ২১ থেকে ৪০ বছর বয়সী প্রত্যেকটি যুবক-যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পেতেন। এই প্রকল্প পাঁচ বছরের জন্য চালু করা হয়েছিল। তবে রাজ্যে সরকার বদলের পর নতুন সরকার যুবশক্তি প্রকল্পের কথা ঘোষণা করেছেন। লক্ষ্য বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা করা।

এই প্রকল্পে যুবসাথীর দ্বিগুণ টাকা অর্থাৎ ৩০০০ টাকা দেওয়া হবে। যাঁরা যুবসাথী প্রকল্পে টাকা পেতেন তাঁর এই প্রকল্পেও টাকা পাবেন। এছাড়াও নতুন করে আবেদন করতে হবে না। সূত্রের খবর আগামী ১ জুন থেকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে যোগ্যদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ৩০০০ টাকা। এই প্রকল্পের জন্য www.juboshokti.in এর মাধ্যমে অনলাইনে নাম নথিভুক্ত করা যাবে।