চালু হতে চলছে নতুন রুট, বড় ঘোষণা রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের নতুন একটি রুটে খুব শিগগিরই চালু হতে চলেছে। বহুদিন ধরে আটকে ছিল কাজ। এবার সেই নিয়েই বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

কার্যত সময় বেঁধে জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। কুলপি-ডায়মন্ড হারবার-গুরুদাস নগর, এরপর গুরুদাস নগর হয়ে বাখড়াহাট, সেখান থেকে পূজালি ভায়া উলুবেড়িয়া। দীর্ঘদিন জমি জটের কারণে থমকে ছিল এই রেল প্রকল্পের কাজ।

এবার এই নিয়ে উচ্চ আদালতের তরফ থেকে বড় রায় দেওয়া হল। জানা যাচ্ছে, আদালতের নির্দেশ, আগামী ৪ মাসের মধ্যে রাজ্য ও রেল দফতরকে জমি অধিগ্রহণ করতে হবে। সেই সঙ্গেই রেলের কাজ শুরু করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই রায়ে হাসি ফুটেছে বহু মানুষের মুখে।