চালু হচ্ছে নয়া পরিষেবা

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। বর্তমানে সেই দিঘা পেয়েছে আলাদা মাত্রা। জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে দিঘায় যেন পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে। যদিও মালদায় যাত্রীর অভাব দিঘাগামী বাসে।

পর্যাপ্ত যাত্রীর ঘাটতি মেটাতে মালদার ভলভো বাসকে বালুরঘাট থেকে চালু করা সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। শীততাপ নিয়ন্ত্রিত এই বাস সপ্তাহে মঙ্গল ও শনিবার বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে ছাড়বে। বাসটি সন্ধ্যে ৬.৫০ মিনিটে বালুরঘাট থেকে রওনা দেবে। দিঘায় গিয়ে পৌঁছবে পরদিন দুপুর ২.১৫ নাগাদ।

তিনি জানান, এবার আর ১৫০০ টাকা নয় মাত্র ৯৫০ টাকায় প্রায় ৬১২ কিলোমিটার পথ পেরিয়ে আপনি দীঘা পৌঁছতে পারবেন। বালুরঘাটের মানুষদের সুবিধার্থে কথা মাথায় রেখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে বালুরঘাট দিঘা বাসের সূচনা করা হয়েছে বলে জানান উত্তরবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।