নয়া জল্পনা রাজনৈতিক মহল

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার নয়া টুইস্ট। বঙ্গ রাজনীতিতে উত্থান নয়া রাজনৈতিক দল ‘পশ্চিমবঙ্গ হিন্দু সেনা’র? নেপথ্যে কী দিলীপ ঘোষ?

বিধানসভা ভোটের আগেই রাজ্যের রাজনীতিতে নয়া সমীকরণ! খুব শীঘ্রই বঙ্গে নতুন হিন্দুত্ববাদী দল আত্মপ্রকাশ করতে চলেছে। বঙ্গ বিজেপির এক অতি পরিচিত মুখ এই দলের নেপথ্যে বলে সূত্র মারফত খবর মিলছে। এখানেই উঠছে দিলীপ ঘোষের প্রসঙ্গ। নয়া রাজনৈতিক দলের নেপথ্যে কী দিলীপ ঘোষ? যদিও সবটাই জল্পনা।

সল্টলেকে এক গোপন ঠিকানায় নয়া দলের সদস্যদের মধ্যে বৈঠক চলেছে। বঙ্গ বিজেপির ওই ‘দাবাং’ নেতা ছাড়াও কয়েকজন নিষ্ক্রিয় নেতাও ওই বৈঠকে ছিলেন। প্রায় ২৫ জন সদস্যকে নিয়ে হওয়া ওই বৈঠকের খবর জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের রাজনীতিতে।