নয়া কৌশল আসন্ন নির্বাচন পূর্বে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জঙ্গল্মহলে সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন।

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে জেলায় গেরুয়া শিবিরকে কোণঠাসা করার কৌশল নিয়ে এদিন গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তিনি। প্রসঙ্গত, জঙ্গলমহলে যতই ঘাঁটি শক্ত করুক তৃণমূল, সেখানে বারবার নিজের জায়গা ধরে রেখেছেন সৌমিত্র খাঁ। দুই দফায় বিজেপির টিকিটে জিতে সাংসদ হয়েছেন তিনি।

শুধু নিজে নয়, তাঁর হাত ধরে সেখানকার বেশ কয়েকজন বিধায়কও ভালো ফল করেছিলেন।তন্ময় ঘোষও ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। সৌমিত্র খাঁয়ের উদ্যোগেই তিনি বিজেপিতে যোগ দেন। তবে পরবর্তীকালে ব্যক্তিগত ও ব্যবসায়িক কারণে দলবদল করে তৃণমূলে যোগ দেন তন্ময়।