মন্দিরের সামনে থেকে নবজাতক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ছোট পথু এলাকায় শিশু উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্থানীয় একটি মন্দিরের সামনে থেকে উদ্ধার করা হল এক নবজাতক শিশুকে। স্থানীয়রা মন্দির পরিষ্কার করতে গিয়ে হঠাৎই কান্নার শব্দ লক্ষ্য করেন। কাছে গিয়ে দেখেন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে নবজাতকটি।

তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানায়। ঘটনাস্থলে এসে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। শিশুটির শারীরিক অবস্থা চিকিৎসকদের তত্ত্বাবধানে পরীক্ষা চলছে।

শিশুটিকে সেখানে কে বা কারা রেখে গেল তা জানার চেষ্টা শুরু করেছে পুলিশ। ঘটনায় এলাকায় নেমেছে তীব্র ক্ষোভ ও উদ্বেগ।