নির্মীয়মাণ বিল্ডিং শ্রমিকদের ঘরে রাতে চুরি, তদন্তে এনজেপি পুলিশ

সিঁদ কেটে চুরির ঘটনা চুরি ৯টি মোবাইল ফুলবাড়িতে। অভিনব এই পুরোনো কায়দায় ঘটনাটি ঘটে ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের জোড়পাকুড়ি এলাকায়।  জানা গিয়েছে, ফুলবাড়ি জোড়পাকুরী এলাকায় নির্মীয়মান বিল্ডিং এর কাজের জন্য এলাকা থেকে প্রায় ২০-২২ জন শ্রমিক কাজ করতে আসেন।

তারা ওই বিল্ডিং এর পাশে একটি বড় ঘরে একসঙ্গে থাকতেন। গতকাল রাতে কাজ করে ফিরে এসে তারা সবাই নিজের ঘরে ঘুমিয়ে পড়েন।আজ সকালে ঘুম থেকে উঠে দেখতে পারেন তাদের নয়টি মোবাইল খোয়া গেছে।

বাইরে বেরিয়ে দেখতে পারেন তাদের যেই ঘরে থাকতেন সেই ঘরে সিঁদ কেটে এই চুরি ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাচকে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনাটা তদন্ত শুরু করেছে।