নাথিং ফোন (৩) ও হেডফোন (১) ভারতের বাজারে উদ্বোধন হল

লন্ডনভিত্তিক প্রযুক্তি সংস্থা নাথিং (Nothing) ভারতে তাদের প্রথম প্রকৃত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘নাথিং ফোন (৩)’ এবং প্রথম ওভার-ইয়ার হেডফোন ‘নাথিং হেডফোন (১)’ উন্মোচন করল।

‘নাথিং ফোন (৩)’: নতুন ‘গ্লিম্ফ‌ ম্যাট্রিক্স’ (Glyph Matrix), প্রো-গ্রেড ক্যামেরা, এআই-চালিত ফিচার, স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ (Snapdragon 8s Gen 4) চিপসেট, ৫৬০০এমএএইচ ব্যাটারি, এবং অ্যান্ড্রয়েড ১৫-সহ (Android 15) আসছে ফোনটি। দাম শুরু ৫২৯৯৯ টাকা থেকে। ১৫ জুলাই বিক্রি শুরু।

‘নাথিং হেডফোন (১)’: কেইএফ-এর (KEF) সঙ্গে যৌথভাবে তৈরি হেডফোনটি হাই-রেস (Hi-Res) অডিয়ো, স্প্যাশিয়াল অডিয়ো (Spatial Audio) ও ৩৫ ঘণ্টা প্লেব্যাক টাইম-সহ আসছে। দাম ২১৯৯৯ টাকা, তবে ১৫ জুলাই পাওয়া যাবে বিশেষ মূল্যে – ১৯৯৯৯ টাকা। দুটি পণ্যই ফ্লিপকার্ট-সহ বিভিন্ন রিটেইল স্টোরে পাওয়া যাবে।