২০২৪-২৫ অলিম্পিয়াড পুরষ্কারে হাওড়ার মুখ উজ্বল করেছে বিস্বরূপ

এই বছরের SOF অলিম্পিয়াড পরীক্ষায় ৭২ টি দেশের থেকে প্রায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর মাঝে পশ্চিমবঙ্গের হাওড়ার নাম উজ্জ্বল করেছে বিশ্বরূপ সীল। প্রধানমন্ত্রী শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বিশ্বরূপ সীল জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করেছে, স্বর্ণপদক এবং মেধা সনদ অর্জন করেছে।
২০২৪-২৫ অলিম্পিয়াড পরীক্ষায় হাওড়া থেকেই ২২৩০০ জনেরও বেশি ছাত্রছাত্রী অংশ নিয়েছিল। পাশাপাশি, ডনবস্কো স্কুল, অক্সফোর্ড হাই স্কুল, চন্দনাপাড়া চিলড্রেন’স একাডেমি স্কুল এবং দ্য হলি চাইল্ড এর মতোন উল্লেখযোগ্য স্কুলগুলিও এই পরীক্ষায় অংশ নিয়েছিল।
বিজ্ঞান অলিম্পিয়াড ফাউন্ডেশন প্রতি বছর আটটি অলিম্পিয়াড পরীক্ষা পরিচালনা করে, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক কম্পিউটার বিজ্ঞান অলিম্পিয়াড (ICSO), জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড (NSO), আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO), আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াড (IEO), আন্তর্জাতিক সাধারণ জ্ঞান অলিম্পিয়াড (IGKO), আন্তর্জাতিক বাণিজ্য অলিম্পিয়াড (ICO), আন্তর্জাতিক সামাজিক অধ্যয়ন অলিম্পিয়াড (ISSO) এবং আন্তর্জাতিক হিন্দি অলিম্পিয়াড (IHO)।
অলিম্পিয়াড, পড়ুয়াদের পারফরম্যান্সের ভিত্তিতে আন্তর্জাতিক, রাজ্য এবং স্কুল পর্যায়ে র্যা ঙ্কিং করে, যাতে তাদের শক্তি এবং উন্নতির ক্ষেত্রগুলিকে সহজেই সনাক্ত করতে সাহায্য করা যায় এবং তাদের একাডেমিক স্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া যায়।
SOF-এর ফাউন্ডার ডিরেক্টর, মহাবীর সিং জানান যে, এই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে, ৪০০০ শহরের মোট ৯৬৪৯৯টিরও বেশি স্কুলের অংশগ্রহণের সাথে বিজ্ঞান অলিম্পিয়াড ফাউন্ডেশন পরীক্ষাটি তার ২৭ তম বছর অতিক্রম করেছে। তিনি আরও বলেন যে, স্কুলগুলি মোট আটটি পরীক্ষায় যোগ দেয়, যেখানে লক্ষ লক্ষ পড়ুয়া অংশ নিয়েছিল।
ফাউন্ডেশনটি অলিম্পিয়াড পরিচালনার পাশাপাশি, বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ চালু করেছে। তাদের কন্যা শিশু বৃত্তি প্রকল্পের আওতায়, আর্থিকভাবে দুর্বল পরিবারে ৩০০ জন মেধাবী মেয়ে এবং প্রতিরক্ষা পরিষেবা পরিবারের ২৬০ জন পড়ুয়াকে বৃত্তি প্রদান করে।