বিহার থেকে এ রাজ্যে প্রবেশ করে এখানকার ছোট ছোট নেশাগ্রস্ত ছেলে মেয়েদের অর্থের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বাড়িতে বা মন্দিরে চুরি করাতো বিহারের একটি গ্যাং।আর সেই গ্যাং এর এক সদস্যকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ।গত শনিবার রাত্রে শিলিগুড়ি পুরসভার ৩১নম্বর ওয়ার্ডের উজ্জল সংঘের সামনে একটি মন্দির থেকে চুরি যায় ভগবানের মূর্তির গহনা।রবিবার সকালে মন্দির কর্তৃপক্ষ এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে,তার ভিত্তিতে তদন্ত শুরু করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।অভিযোগের ২৪ঘন্টার মধ্যে এনজেপি থেকে গ্রেফতার করা হয় বিহারের লক্ষিসরাই এর বাসিন্দা এমডি সনু কে।তার কাছ থেকে উদ্ধার হয় মন্দিরে চুরি হওয়া রুপার গহনা।তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিহারের এই গ্যাং দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার ছোট ছোট শিশুদের অর্থের প্রলোভন দেখিয়ে এই ধরনের চুরির কাজ করাতো।ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Related Posts
হাতির শরীরে বাসা বেঁধেছে পোকা, মৃত্যুর পথে গজরাজ
দীর্ঘ বেশ কিছুদিন থেকে অসুস্থ অবস্থায় চলাফেরা করছে বৈকন্ঠপুর ফরেস্টে একটি হাতি। তার পা ও লেজের কাছে ক্ষত রয়েছে। যার…
Share this:
শিলিগুড়িতে বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা
শহরে দুদিন বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। দুদিন পানীয় জলের ঘাটতি মেটাতে শহরের বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্ক, জলের পাউচ পাঠানোর…
Share this:
সোমবার সূর্যসেন পার্কে ৫০ টি বৃক্ষ রোপণ করা হয়েছে
শিলিগুড়ি:- নিঃস্বার্থ সেবা মঞ্চ এবং শিলিগুড়ি পুর নিগমের ব্যবস্থাপনায় শিলিগুড়ির সূর্যসেন পার্কে সোমবার ৫০ টি ফলের গাছ রোপন করা হলো।…
