“আমাদের পাড়া, আমাদের সমাধান”: রাজ্যজুড়ে নতুন কর্মসূচির ঘোষণা

রাজ্যের উন্নয়নকে আরও জনমুখী করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে ঘোষণা করেন “আমাদের পাড়া, আমাদের সমাধান”। এই পরিকল্পনার মাধ্যমে জনগণের হাতেই যাচ্ছে উন্নয়নের ক্ষমতা।

এই কর্মসূচির মাধ্যমে: রাস্তা মেরামত, স্ট্রিট লাইট স্থাপন, ছোট ব্রিজ নির্মাণ, জল সরবরাহ সমস্যার সমাধান করা হবে।

এসব বিষয়ে আর সরকারি দফতরে ছুটোছুটি নয়। এবার নিজের বুথেই সিদ্ধান্ত নিতে পারবেন নাগরিকরা — কী সবচেয়ে প্রয়োজন, কোথায় আগে কাজ দরকার।

জানা গেছে, রাজ্যের প্রায় ৮০ হাজার বুথে পৌঁছবে এই প্রকল্প। প্রতিটি বুথে বরাদ্দ থাকবে ১০ লক্ষ টাকা। স্থানীয় বাসিন্দাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে কোন কাজে টাকা খরচ হবে। আরো জানা যায়, প্রতি ৩টি বুথ মিলে একাধিক ক্যাম্প আয়োজন করা হবে সাথে সেই ক্যাম্পে থাকবে ‘দুয়ারে সরকার’ ডেস্ক, যেখানে ব্যক্তিগত সমস্যার সমাধানের সুযোগ থাকবে।

জনতার হাতে উন্নয়নের চাবিকাঠি। এই কর্মসূচির মাধ্যমে শাসনের কেন্দ্রবিন্দুতে উঠে আসবে সাধারণ মানুষ।

মুখ্যমন্ত্রী বারবার বললে থাকেন, “এটি মানুষের সরকার, মানুষের জন্য সরকার।” এই প্রকল্পের মাধ্যমে সেই ভাবনাই বাস্তবের মাটিতে দৃশ্যমান হচ্ছে বললে অনেকের মত।