জেইই মেইন সেশন ১ ২০২৫ পরীক্ষায় ফিজিক্সওয়ালার (পিডব্লিউ) দুর্গাপুর কেন্দ্রের ৩ জন ছাত্র ৯৯ পার্সেন্টাইলের ঊর্ধ্বে স্কোর অর্জন করেছে। দুর্গাপুর কেন্দ্রের এই অসাধারণ পারফরম্যান্সের শীর্ষে রয়েছেন সৌরিশ ভৌমিক (৯৯.৬২), সৌম্যনেত্র রায় (৯৯.৫৬) ও সোমান মোদক (৯৯.৪৬)। ফিজিক্সওয়ালা সারাদেশে তাদের নজরকাড়া সামগ্রিক ফলাফল প্রকাশ করেছে। তাদের প্রোগ্রাম থেকে বিভিন্ন রাজ্যের ৪ জন শীর্ষস্থানীয় শিক্ষার্থী উঠে এসেছেন। গুজরাটের শিবেন বিকাশ তোশনিওয়াল ১০০ পার্সেন্টাইল অর্জন করেছেন। অন্যান্য রাজ্যের শীর্ষস্থানীয় শিক্ষার্থীদের মধ্যে আছেন মিজোরামের ইশান্ত ভার্মা (৯৯.৫৭), অরুণাচল প্রদেশের প্রণয় কুমার রায় (৯৯.৩৮), এবং জম্মু ও কাশ্মীরের কামরান বিলাল ভাট (৯৯.৮৯)।
সবমিলিয়ে, পিডব্লিউ ৯৯.৫ পার্সেন্টাইলের ঊর্ধ্বে ৬১২ জনেরও বেশি শিক্ষার্থী, ৯৯ পার্সেন্টাইলের ঊর্ধ্বে ১,৩৫৯ জনেরও বেশি শিক্ষার্থী, এবং ৯৮ পার্সেন্টাইলের ঊর্ধ্বে ৩,৫৪৮ জনেরও বেশি শিক্ষার্থীর কথা জানিয়েছে। এখনও গণনা চালু রয়েছে।
সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে পিডব্লিউ-এর প্রতিষ্ঠাতা ও সিইও অলখ পাণ্ডে যারা তাদের প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি তাদের আসন্ন জেইই মেইন সেশন ২-এর জন্য (যা ২০২৫ সালের এপ্রিলে অনুষ্ঠিত হবে) কঠোর প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, ‘মঞ্জিল ২.০’ নামে ইউটিউবে উপলব্ধ একটি বিনামূল্যের ব্যাপক রিভিশন সিরিজের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়তা দিচ্ছে পিডব্লিউ শিক্ষা সংস্থাটি।
