ইতালির ব্রেসিয়ায় মহাসড়কে বি*ধ্বস্ত বিমান, মৃ*ত ২

ইতালির উত্তরাঞ্চলের ব্রেসিয়া শহরের কাছে A21 মহাসড়কে ভয়াবহ বিমান দুর্ঘটনা। একটি ছোট আকারের হালকা বিমান হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায় বিমানটিতে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যাত্রীর।

জানা যায় বিমানটিতে ছিলো মিলানের বাসিন্দা ৭৫ বছর বয়সী আইনজীবী সার্জিও রাভাগলিয়া ও তাঁর সঙ্গিনী ৬০ বছর বয়সী আন্না মারিয়া ডি স্টেফানো। তাঁরা দু’জনেই দুর্ঘটনার ফলে আগুনে পুড়ে মারা যান।

ঘটনার জেরে মহাসড়কে প্রবল যানজটের সৃষ্টি হয়। আগুনে দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয় সাথে গাড়িচালকেরা আংশিক আহত হন বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস দীর্ঘক্ষণ চেষ্টা চালায়।