চোলাই মদ ঠেক বন্ধ করতে গিয়ে আক্রান্ত হল পুলিশ কর্মী। ঘটনায় জখম পুলিশ কর্মী চিকিৎসাধীন।খড়িবাড়ির বাংলা-বিহার সীমান্ত লাগোয়া ডাঙ্গুজোতে গতকাল চোলাই মদের বিরুদ্ধে অভিযানে যায় খড়িবাড়ি থানার পুলিশ। অভিযোগ অভিযানে গিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন মদ্যপরা! ঘটনায় জখম হন খড়িবাড়ি থানার এক এএসআই আধিকারিক। আহত পুলিশ আধিকারিক খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ১৫-২০জন। ধৃতের নাম সুনীল মাহাতো। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতকে রিমান্ডে নিয়ে এই ঘটনার আরো কারা জড়িত তার তদন্তে নেমেছে পুলিশ।
Related Posts
দুই কুখ্যাত দুস্কৃতি এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের হাতে পাকরাও হল
সঞ্জয় রায় ওরফে লাদেন এর নাম বারে বারে উঠে এসেচ্ছে অসামাজিক কাজে।বিগত সময় একাধিকবার অপরাধমুলক কাজের অপরাধে হাজতবাস হলেও আজও…
Share this:
পরিবেশ রক্ষার বার্তা নিয়ে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলেন দুই যুবক
পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পায়ে হেঁটে অসমের লক্ষিমপুর থেকে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন দুই যুবক। আগামী ২২শে জানুয়ারি…
Share this:
সংখ্যালঘুদের সঙ্গে বৈঠক ইউনূসের
বাংলাদেশের সাম্প্রতিক উত্তাল পরিস্থিতিতে দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ বিষয়ে প্রথম বিবৃতি জারি…
