শিলিগুড়িতে জলকষ্ট! শনিবার ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার,পুরনিগমের সদস্য সহ অন্যান্য আধিকারিকেরা।ফুলবাড়ি থেকে শিলিগুড়ি শহরে পানীয় জল সরবরাহ করা হয়। শুক্রবার থেকে ফুলবাড়ির জল উত্তোলন কেন্দ্রে তিস্তা নদীর বাঁধ সংস্কার ও নদী থেকে পলি সরানোর কাজ শুরু হয়েছে।এই কাজ শেষ হতে প্রায় ১৫ দিন সময় লাগবে। যার ফলে কাজ চলাকালীন তিস্তা নদী থেকে পানীয় জল শিলিগুড়িতে সরবরাহ করা সম্ভব হচ্ছে না।শুধুমাত্র শিলিগুড়ির মহানন্দা নদী থেকে জল উত্তোলন করে শহরের বিভিন্ন ওয়ার্ডে পাঠানোর ব্যবস্থা করেছে পুরনিগম। এদিন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকা পরিদর্শন করলেন মেয়র।সমস্ত দিক খতিয়ে দেখেন তিনি।
Related Posts
নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হলে উপনির্বাচনে বিজেপি ভালো করবে : সুকান্ত মজুমদার
আগামী ১৩ ই নভেম্বর রাজ্যে ছটি কেন্দ্র হতে চলেছে বিধানসভা উপনির্বাচন। উত্তরবঙ্গে মাদারিহাট ও সিতাই এই দুটি কেন্দ্রে নির্বাচন রয়েছে।…
Share this:
আলুর বস্তার আড়ালে ১৯ টি মহিষ উদ্ধার
নাকা চেকিংয়ের সময় খড়িবাড়ী থানার পুলিশের বড়সড় সাফল্য। আলু বহনের আড়ালে বেআইনিভাবে গরু-মহিষ পাচারের ছক বানচাল করল পুলিশ। মঙ্গলবার (২৫…
Share this:
সাত দিনব্যাপী যোগা কর্মসূচিতে উৎসবমুখর শিলিগুড়ি, অংশ নিলেন শতাধিক মানুষ
১২ তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি পৌর নিগম আয়োজিত “রান ফর যোগা” অনুষ্ঠিত হয়ে গেল। বিশ্ব যোগা দিবসকে কেন্দ্র…
