জলপাইগুড়ি রাজবাড়ি যোগা কেন্দ্রের তরফে মঙ্গলবার সকালে রাজবাড়ি দিঘি প্রাঙ্গণে রবীন্দ্র জয়ন্তী উৎসব উদযাপন করা হয়। সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে স্থানীয় শিল্পীদের সংগীতের আসর বসে রাজবাড়ি চত্বরে। পাশাপাশি এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শররের রাস্তায় স্কুলের ছাত্র-ছাত্রী সহ আবৃতি ও সঙ্গীতপ্রেমিদের দ্বারা এক শোভাযাত্রার মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করা হয়। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ শহর আঞ্চলিক কমিটি জলপাইগুড়ি শাখার উদ্যোগে এদিন আনন্দ চন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক সুসজ্জিত রেলি। হাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে সুসজ্জিত এই রেলি চলে। মহিলা, পুরুষ ৮ থেকে ৮০ একসাথে পায়ে হেঁটে শহরের বিভিন্ন পথ অতিক্রমা করে। রবীন্দ্র সংগীত গাইতে গাইতে জলপাইগুড়ি শহরের পথ পরিক্রমা করে উদ্যোক্তারা।
Related Posts
অতিরিক্ত ক্ষরার কারণে ফসল নষ্ট, চিন্তায় জলপাইগুড়ির কৃষকরা
অতিরিক্ত ক্ষরার কারণে পাট চাষে সমস্যায় জলপাইগুড়ির খড়িয়া গ্রামপঞ্চায়েতের দক্ষিণ বিবেকানন্দ পল্লীর একাংশের কৃষকরা।কয়েকদিনের প্রচন্ড দাবদহের কারণে ওই এলাকায় একাধিক…
Share this:
বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ ক্লাসরুমে সাপ, ঘটনায় আতঙ্ক স্কুল চত্বরে
বিদ্যালয়ে স্কুল চলাকালীন হঠাৎ ক্লাসরুমে সাপ। ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় স্কুল চত্বরে। ছাত্রছাত্রীরা স্কুলে আসার পর, স্কুলের পঠন পাঠন শুরু…
Share this:
শসার উপকারিতা
সামনে পুজো, তাই তার আগে দ্রুত শরীরের বাড়তি মেদ ঝরাতে হবে। আবার নিজেকে সুস্থ রাখতে চাই চর্বিহীন শরীর। কিন্তু সুবিধা…
