সাহিত্য, সমাজসেবা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি দিতে এবার থেকে চালু হচ্ছে ‘পারিজাত সম্মান’। আগামী ৬ সেপ্টেম্বর সেবক রোডের উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমবার এই সম্মান প্রদান করা হবে।
অনুষ্ঠানে সাহিত্যিক, কবি, সাহিত্যপ্রেমী, সমাজসেবী এবং বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। কমিটির সদস্যদের নির্বাচনের ভিত্তিতেই এবছর একজন বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে ‘পারিজাত সম্মান’।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর থেকেই এই সম্মাননা চালু করা হচ্ছে এবং আগামী দিনেও প্রতি বছর সাহিত্য ও সমাজসেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য একজন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মান প্রদান করা হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি গোপাল লামা, সম্পাদক রাজেস ছেত্রী এবং কৃষ্ণ ছেত্রী
সাহিত্য, সমাজসেবা ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি—চালু হচ্ছে ‘পারিজাত সম্মান’
