প্রকাশিত হলো এ বছরের উচ্চমাধ্যমিকের ফল। সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ কোচবিহারের প্রতীচী রায় তালুকদার। সে সুনীতি অ্যাকাডেমির ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৪৯৩। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছে সে। মাধ্যমিকে ৬৮২ পেয়েছিল প্রতীচী।প্রতিদিন দিনে ১০ ঘন্টা পড়াশোনা করত প্রতীচী। শরীরচর্চা করে পড়তে বসত সে। উচ্চমাধ্যমিকে ৭ জন গৃহশিক্ষক ছিল তার। বড় হয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছে তার। পড়াশোনা ছাড়াও গান, ছবি আঁকা, ব্যাডমিন্টন, ক্রিকেট খেলতে ভালোবাসে সে। শ্রেয়া ঘোষালের গান রয়েছে পছন্দের তালিকায়। এছাড়াও অবসরে গল্পের বই পড়া পছন্দ করে প্রতীচী। বাবা প্রণব তালুকদার জেনকিন্সের কেমেস্ট্রির শিক্ষক। প্রতীচী ইঞ্জিনিয়ারিংয়ে র্যাংক করে আছে বলে জানান প্রণববাবু।
Related Posts
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছাল বিজেপির এজেন্ট মাধব বিশ্বাসের পরিবার
কোচবিহার এক নম্বর ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েতের ৩৮ নম্বর বুথে বিজেপির এজেন্ট মাধব বিশ্বাসের মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে…
Share this:
কোচবিহার রামভোলা হাইস্কুলের ছাত্র মাধ্যমিকে প্রথম
অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহার রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। মাধ্যমিকে…
Share this:
ডেঙ্গু আক্রান্ত রোগীর সাথে দেখা করলেন রবীন্দ্রনাথ ঘোষ
কোচবিহারের ১৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বললেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। সেই সাথে…
